হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

বকশীগঞ্জে 'জয় বাংলা' স্লোগানে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

জামালপুরের বকশীগঞ্জে 'জয় বাংলা' স্লোগানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। 

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বকশীগঞ্জ থানা-পুলিশ।


দলীয় কার্যালয় উদ্বোধনসহ দলীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখা যায়, দুইজন যুবক একটি বিল্ডিং ঘরের দেওয়ালে 'বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়' লেখাসংবলিত একটি রঙিন ব্যানার সাঁটিয়ে দিচ্ছে। পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে তা দেখছেন। 


উপস্থিত সবাইকে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।' 'শেখ শেখ মুজিবু, লও লও সালাম।' 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সফল হোক, সফল হোক।' 'একুশে ফেব্রুয়ারি সফল হোক, সফল।' 'ওই সালাম-শফিক-জব্বার ভাই, আমরা তোমায় ভুলি নাই।' 'শহীদের রক্ত, বৃথা যেতে দেব না।' ইত্যোকার নানা স্লোগান দিতে শোনা যায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বগারচর ইউনিয়নে সারমারা বাজারে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ-সংগঠনের কয়েকজন নেতা-কর্মী বগারচর ইউনিয়নে জয়বাংলা' স্লোগান দিয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলীয় কার্যালয় উদ্বোধন করেন। পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন শেষে ভাষা আন্দোলনে শহিদদের জন্য মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তাঁরা।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির সাজু, সদস্য রেজাউল করিম,  ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, ইউনিয়ন তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ।

এবিষয়ে বগারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহর সঙ্গে যোগাযোগ করতে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর কল দিলে প্রথমে তিনি রিসিভ করেননি। পরে নম্বরটির সংযোগ বন্ধ পাওয়া যায়।

বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক শাহরিয়ার আহমেদ সুমন আজকের পত্রিকাকে বলেন, 'আজ ভোরে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানে দলীয় পতাকা উত্তোলন করেছে। এখন পর্যন্ত আওয়ামী লীগের রাঘববোয়ালেদের বিচারের আওতায় না আনতে পারার ফসল এগুলো। গত দেড় বছরে এখানকার আওয়ামী লীগের একটা রাঘববোয়ালকেউ গ্রেপ্তার করতে পারেনি বকশীগঞ্জ থানা-পুলিশ।'


তিনি আরও বলেন, 'আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই আওয়ামী দোসরদের গ্রপ্তার দেখতে চাই।তা না হলে ছাত্র-জনতা এর সমোচিত জবাব দিবে।'

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন কল মোবাইল ফোনে বলেন, 'আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ-খবর নিচ্ছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

আরও খবর