নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

‎মোংলায় সুন্দরবনের বন্য শুকর জবাই করে পাচারকলে উদ্ধার করেছে এলাকাবাসী

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ
‎
‎পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন মোংলার সুন্দরবন ইউনিয়নের বুরবুড়িয়া এলাকা দিয়ে পাচারকালে জবাই করা বস্তাবন্দি অবস্থায় একটি বন্য শুকর আটক করে স্থানীয় লোকজন।
‎
‎(১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার)রাত ১১টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারি টহল ফাঁড়ী ও কাটাখালি টহলফাড়ির মাঝামাঝি বুরবুড়িয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় পাচারকারীরা শুকরটি নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে শুকরটিকে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দিলে তারা ঘটনা স্থালে এসে গলাকাটা বন্য শুকরটিকে উদ্ধার করতে সক্ষম হন।
‎
‎বন বিভাগের বৈদ্যমারি এবং কাটাখালি টহল ফাঁড়ির সদস্যরা শুকরটি উদ্ধার করে কেরাসিন ছিটিয়ে মাটিচাপা দেন।
‎
‎স্থানীয় কয়েকজনের তথ্যমতে গতকাল রাতে একদল পাচারকারী সুন্দরবন থেকে একটি বন্য শুকর শিকার করে জবাই করা অবস্থায় পাচারের চেষ্টা করছিলো। তারা এই মাংস হরিণের মাংস বলে চালিয়ে দিয়ে বিক্রি করে থাকেন। তারা আরও জানান বুরবুড়িয়া এলাকায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা ধাওয়া করে শুকরটিসহ পাচারকারীদের আটকে ফেলার চেষ্টা করার সসয় নানা রকম ভয় ভীতি ও আতংক ছড়িয়েয়ে মটরসাইকেল যোগে চলে যান। তবে ধাওয়া খেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও জবাই করা শুকরটি বস্তাবন্দী অবস্থায় ফেলে রেখে যেতে বাধ্য হয় তারা।
‎
‎খবর পেয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যুমারি টহল ফাঁড়ি এবং কাটাখালি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার রাজিবের নেতৃত্বে বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বনরক্ষীরা ঘটনাস্থল থেকে জবাই করা শুকরটি উদ্ধার করেন। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাচারকৃত ও মৃত বন্যপ্রাণী লোকালয়ে রাখা বা ব্যবহারের সুযোগ না থাকায়, রাতেই বন কর্মকর্তাদের উপস্থিতিতে শুকরটিকে নিরাপদ স্থানে কেরাসিন তেল দিয়ে মাটিচাপা দেওয়া হয়।
‎
‎ঘটনা সম্পর্কে জানতে চাইলে বন কর্মকর্তারা  ইফতেখার রাজিব বলেন"মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেয়ে চাঁদপাই এসিএফ ও স্টেশন কর্মকর্তার নির্দেশক্রমে ঘটনাস্থল থেকে একটি গলাকাটা শুকর বস্তা বন্দি অবস্থায় উদ্ধার করি পরে শুকুরটিকে ডিসপোজ করার জন্য যথাযত স্থানে গিয়ে ডিসপোজ করি আপাতত কোন অপরাধীকে চিহ্নিত করা সম্ভব হয়নি। কিন্তু পরবর্তীতে এই ঘটনায় জড়িত কোন অপরাধীকে পাওয়া মাত্র তদন্ত সাপেক্ষে  তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
‎তারা আরো জানিয়েছেন সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রানী রক্ষায় বন বিভাগের এই সকল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর