বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বছরেও সংস্কার হয়নি রুপাতলী গ্যাস্টারবাইন পাটনিবাড়ি সড়ক, রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত

রমজানে বরিশাল রুপাতলী মাছ বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি: কারসাজি নাকি সরবরাহ সংকট?

পবিত্র রমজানকে কেন্দ্র করে রুপাতলী মাছ বাজারে মাছের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহে বিভিন্ন প্রজাতির মাছের দাম কেজিপ্রতি ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। রুই, ৩৫০ থেকে ৪০০ টাকা, কাতলা ৪০০ টাকা থেকে ৫০০ টাকা, বোয়াল ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা, চিংড়ি ৯০০ থেকে ১২ টাকা ও ইলিশ জাটকা মাছ ৭০০ থেকে ৮০০ টাকা ধরে বিক্রি হচ্ছে, প্রায় সব মাছের দামই বেড়েছে। বিক্রেতারা বলছেন, নদী ও ঘের থেকে সরবরাহ কম আসছে, পাশাপাশি পাইকারি বাজারেও দাম বেশি। তবে একাধিক ক্রেতা মোঃ আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, রমজানের সুযোগে কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছেন।পাইকারি ও খুচরা দামের পার্থক্য তথ্য অনুযায়ী, পাইকারি বাজারে দাম কিছুটা বাড়লেও খুচরা পর্যায়ে বৃদ্ধি তুলনামূলক বেশি। এতে প্রশ্ন উঠছে—সরবরাহ সংকটই কি একমাত্র কারণ, নাকি মধ্যস্বত্বভোগীদের কারসাজি রয়েছে? স্থানীয়রা বলছেন, নিয়মিত বাজার তদারকি না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ভোক্তারা দ্রুত বাজার মনিটরিং ও মূল্য তালিকা টাঙানোর দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, রমজানে চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে চাপ তৈরি হয়। তবে কার্যকর নজরদারি থাকলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ সম্ভব। রমজানে মাছ কিনতে হিমশিম, স্বল্প আয়ের পরিবারের দীর্ঘশ্বাস রমজান মাসে ইফতার ও সেহরিতে পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করতে চান সবাই। কিন্তু রুপাতলী মাছ বাজারের বাড়তি দামে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। রিকশাচালক আব্দুল করিম (ছদ্মনাম) জানান,আগে ৫০০ টাকায় দুই কেজি মাছ নিতে পারতাম। এখন এক কেজি কিনতেই কষ্ট হচ্ছে।” এক গৃহিণী মাহামুদা বেগম বলেন, “বাচ্চাদের জন্য মাছ কিনতেই বাজেট ভেঙে যাচ্ছে। রমজানে একটু ভালো খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু দাম শুনে হতাশ।” বিক্রেতারাও বলছেন, তারাও উচ্চ দামে কিনতে বাধ্য হচ্ছেন। তবে ক্রেতারা মনে করছেন, বাজারে সঠিক তদারকি না থাকায় তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রমজান মাস হলেও, বাজারের ঊর্ধ্বমূল্য সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে।
আরও খবর