কুড়িগ্রামের উলিপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারী বিকেলে উলিপুর উপজেলার উলিপুর বাজারে পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়৷ এ সময় ব্যবসায়ীদের অতিরিক্ত দাম না রাখা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা, পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে ইফতার সামগ্রি বিক্রয় করার ব্যাপারে সতর্ক করা হয়৷ এ সময় ৪ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান জানান, জনগণের স্বার্থে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ভেজাল সামগ্রী প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে জানান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পুলিশফোর্স, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬ ঘন্টা ২১ মিনিট আগে
৬ ঘন্টা ২৫ মিনিট আগে
৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৮ ঘন্টা ৬ মিনিট আগে
৮ ঘন্টা ৪০ মিনিট আগে