মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

পাটকেলঘাটা বাজার বণিক সমিতির পক্ষ থেকে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপিকে থেকে সংবর্ধনা প্রদান

পাটকেলঘাটা বাজার বণিক সমিতি-এর পক্ষ থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে পাটকেলঘাটা বাজার বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন তিনি।

বণিক সমিতির সহ-সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বক্তব্য রাখেন।

তিনি বলেন, আমি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত জামায়াতের প্রার্থী হয়ে নির্বাচন করেছি, এখন আমি কোন দলের এমপি নয়, তালা কলারোয়ার সকল শ্রেণি পেশা দলমত নির্বিশেষে সকলের এমপি। আপনাদের কাছে দেয়া অঙ্গীকার সর্বাত্মক পালনে চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

তিনি ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বাজারের উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সরুলিয়া ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম।

এ সময় আরও বক্তব্য দেন বাজার বণিক সমিতির হাজী আব্দুস সোবহান, মীর জামাল, কেশব সাধু, গোবিন্দ সাধু ও প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা  প্রদান করা হয়। উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা কামনা করেন।

সংবর্ধনা শেষে তিনি পাটকেলঘাটা বাজারে জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

Tag
আরও খবর