চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

চারঘাট-বাঘায় জয়ীকে বিজয়ের মালা পরালেন পরাজিত প্রার্থী

  রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই  তার  বাসভবনে ভিড় করেন দুই উপজেলার হাজারো সমর্থক। ফুলের তোড়া ও মালা দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থকরা।


এ  নির্বাচনে একটি ভিন্ন দৃশ্য নজর কাড়ে সবার। পরাজিত প্রার্থী জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নাজমুল হক বিজয়ী প্রার্থী আবু সাঈদ চাঁদের গলায় মালা পরিয়ে দেন এবং মুখে মিষ্টি তুলে দেন। চারঘাট-বাঘার সুশীল সমাজের নেতৃবৃন্দ এ ঘটনাকে ইতিবাচক ও গণতান্ত্রিক সংস্কৃতির দৃষ্টান্ত হিসেবে মন্তব্য করেছেন। এ দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।


সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণার পর শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবু সাঈদ চাঁদের বাসভবনে ছিল উৎসবমুখর পরিবেশ। সমর্থকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে তাকে আলিঙ্গন করেন। একের পর এক ফুলের মালা ও শুভেচ্ছায় সিক্ত হন নবনির্বাচিত এই সংসদ সদস্য। এর আগে নির্বাচনী জনসভায় আবু সাঈদ চাঁদ বলেন, নির্বাচিত হলে তার দলে চাঁদাবাজ ও মাদকসেবীদের স্থান হবে না এবং তিনি এলাকায় উন্নয়নে কাজ করবেন। তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে ছয় বছর কারাভোগ করেছেন। দল-মত নির্বিশেষে সকলের সমর্থন চেয়ে তিনি এলাকার মানুষের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag
আরও খবর