দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

২৮ কুড়িগ্রাম- ৪আসনে নির্বাচনী মাঠে "ভূয়া এমপি প্রার্থীর" আগমন ঘটেছে।

২৮ কুড়িগ্রাম- ৪আসনে নির্বাচনী মাঠে "ভূয়া এমপি প্রার্থীর" আগমন ঘটেছে।

হাবিবুর রহমান, চিলমারী( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে আবারও আলোচনায় উঠে এসেছেন ‘ভূয়া এমপি প্রার্থীর’ ইস্যু। এর আগেও ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে ও সর্বশেষ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পর, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও কুলা প্রতীকে ভোট চেয়ে পোস্টারিং ও প্রচার করে নিজেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী দাবি করেন "দুদু জোদ্দার" নামের এক ব্যাক্তি। এতে করে সাধারণ ভোটারদের মাঝে বিভ্রান্তি ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ২৮ কুড়িগ্রাম- ৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। পরবর্তীতে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কে. এম. ফজলুল হক মন্ডল এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী সেফালী বেগমের বিরুদ্ধে মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের পরে সেফালী বেগমের মনোনয়ন বাতিল হয়ে যায়। এরপর বৈধ প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণায় চালাচ্ছেন। ঠিক এই সময় হঠাৎ করেই ‘দুদু জোদ্দার’ নামে এক ব্যক্তির আবির্ভাব ঘটেছে। তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে ‘কুলা’ প্রতীকে ভোট চেয়ে পোস্টারিং ও প্রচার চালাচ্ছেন। এতে ভোটারদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছেন সাধারণ জনগণের মাঝে। দুদু জোদ্দার চিলমারী উপজেলার "চিলমারী ইউনিয়নের" কড়াই বরিশাল নতুন আশ্রয়ন কেন্দ্র এলাকার ধনীয়া জোদ্দারের ছেলে বলে জানাগেছে। এর আগেও তিনি উলিপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিচয়ে কুড়িগ্রাম- ৩ (উলিপুর) আসনে হেলিকপ্টার’ প্রতীকে সংসদ সদস্য প্রার্থী দাবি করে পোস্টারিং ও মাইকিং করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে দুদু জোদ্দার দাবি করে বলেন, আমি মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছি এবং বৈধ্য প্রার্থী। রমনা মডেল ইউনিয়নের আলম মিয়া বলেন বলেন, দুদু প্রায়াই নির্বাচনে প্রাথী ছাড়াই পোস্টার ও প্রচার প্রচারনা করে আসছেন এতে সাধারণ ভোটার অসুবিধা পরেন। চিলমারী ইউনিয়নের করাই বরিশাল এলাকার খলিল মিয়া বলেন, দুদুর পোস্টার দেখা যাচ্ছে। এতে আমরাও বিভ্রান্ত হচ্ছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, বিষয় টি নিয়ে ইতিমধ্যে থানায় জানানো হয়েছে, ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও খবর