আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

যশোরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগামীকাল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির ডাক দিয়েছে সংগঠনটির যশোর শহর শাখা। আগামীকাল ০৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে যশোর শহরের রাজপথে এই কর্মসূচি পালিত হবে।সংগঠন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। র‍্যালিটি সকাল ১০:০০ টায় শহরের প্রাণকেন্দ্র কোর্ট মোড় থেকে শুরু হবে। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হবে।

যশোর শহর শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান, ছাত্রশিবিরের ৪৯ বছরের গৌরবোজ্জ্বল পথচলা এবং ছাত্রজনতার অধিকার আদায়ের সংগ্রামকে উদযাপন করতেই এই বর্ণাঢ্য র‍্যালির আয়োজন। এতে শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করা হচ্ছে।র‍্যালিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে বলেও ধারণা করা হচ্ছে।

আরও খবর