ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ঘাটাইলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

টাঙ্গাইলের ঘাটাইল পারিবারিক কলহের  জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছে।


রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে

তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম শাহীন মিয়া। 

জানা যায়, উন্নত চিকিৎসার জন্য শাহীনকে 

ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শাহীন উপজেলার নাগবাড়ী গ্রামের খোরশেদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই আলম ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।


নিহতের স্ত্রী তাসলিমা দুপুর ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে রান্নাঘরের টিন নিয়ে পারিবারিক বিরোধের একপর্যায়ে দেবর আলম লাঠি দিয়ে শাহীনকে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃ/ত্যু হয়।


নিহতের স্ত্রী তাসলিমা বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার ন্যায়বিচার চাই।


এ বিষয়ে ঘাটাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর