গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময়

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-01-2023 08:12:48 am

◾ স্পোর্টস ডেস্ক 


টি-টোয়েন্টির পর এবার বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। টি-টোয়েন্টির একাদশে বাংলাদেশের কেউ না থাকলেও ওয়ানডে একাদশে আছেন। তিনি আর কেউ নন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।


এক বর্ষপঞ্জিকায় ৫০ ওভারের ক্রিকেটে ব্যাট, বল হাতে কিংবা অলরাউন্ড নৈপুণ্য দেখানো ১১ জন ক্রিকেটারকে এই দলে নির্বাচিত করেছে আইসিসি।


এই দলটির নেতৃত্ব পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। মিরাজ তার অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে ঝলক দেখিয়ে একাদশে সুযোগ পেয়েছেন। ২০২২ সালে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের উজ্জ্বল তারকা ছিলেন তিনি। 


বোলিংয়ে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটিংয়েও চমক দেখান। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে তার ব্যাটিংয়ে উত্তরণের পথ খুঁজে পায় বাংলাদেশ। ১৫ ম্যাচ খেলে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন মিরাজ। তার সেরা পারফরম্যান্স ছিল ২৯ রান দিয়ে চার উইকেট। এছাড়া ৬৬ গড়ে ৩৩০ রানও করেন, ছিল একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।


এছাড়া ভারত থেকে এই দলে নাম লিখেছেন শ্রেয়াস আইয়ার ও মোহাম্মদ সিরাজ। নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার দুজন করে খেলোয়াড়ের জায়গা হয়েছে। উইকেটকিপার হয়েছেন কিউই তারকা টম ল্যাথাম, তার স্বদেশী ট্রেন্ট বোল্ট পেস বিভাগে। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ও আলজারি জোসেফও আছেন দলে। অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করছেন ট্র্যাভিস হেড ও অ্যাডাম জাম্পা।


বর্ষসেরা ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পা।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪২ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে