দেশকে ভালোবাসলে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রুখতেই হবে লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ জাকারিয়া হত্যা: আদালতে নাহিদ-শিপনের ৫ দিনের রিমান্ড শ্রীমঙ্গলে মারকাজুন নূর তাহফিজুল মাদ্রাসায় নাশিদ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট সংকটে যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকেরা রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। উলিপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রতিকূল সময়ে যারা পাশে ছিলেন, ইতিহাস তাদের ভূমিকাকে ভুলে যায় না আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিবির অভিযানে অনলাইন জুয়াড়িসহ আটক ৩

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে ২২ ব্যাচের উদ্যোগে শীতলিকা উৎসব উদযাপন


‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে ২২ ব্যাচের আয়োজনে সাড়ম্বরপূর্ণভাবে পালিত হয়েছে শীতলিকা উৎসব ২০২৬। 

‎

‎গত শুক্রবার (৩০ জানুয়ারি) বরিশাল ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ইয়াছিন আরাফাত, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ার জাহিদ সহ সকল ব্যাচের শিক্ষার্থী বৃন্দ।

‎

‎সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আঞ্চলিক ভাষায় রম্য বিতর্কের মাধ্যমে উৎসব শুরু হয়। রাত ৮টায় গেম সেগমেন্ট শুরু হয়, যেখানে বিভিন্ন মজার খেলায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। গান, নৃত্য ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

‎

‎এ বিষয়ে ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী শেখ সাদি অনুভূতি প্রকাশ করে বলেন,“বিশ্ববিদ্যালয় জীবনের ব্যস্ততার মাঝে এমন একটি সুন্দর আয়োজন আমাদের জন্য সত্যিই আনন্দের। সিনিয়র ব্যাচের উদ্যোগে এমন উৎসব নতুনদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করেছে। শীতলিকা উৎসব আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।”


অনুষ্ঠান সম্পর্কে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট প্রফেসর ড. সাইদুর রহমান বলেন,“শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।  শিক্ষার্থীদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা এ ধরনের সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকবে বলে আমি আশাবাদী।”


‎আয়োজকরা জানান, শীত মৌসুমকে আনন্দমুখর করে তুলতে এবং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় করতেই এ আয়োজন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শৃঙ্খলা, উৎসাহ ও আনন্দের সমন্বয়। 

‎

উপস্থিত শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য ২২ ব্যাচকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন।

আরও খবর