বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নড়াইলে কলস প্রতীকের পক্ষে মনিরুল ইসলামের সহধর্মিণীর গণসংযোগ ও উঠান বৈঠক

উঠান বৈঠক এর ছবি


​

​নড়াইল-২ আসনে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলামের পক্ষে কোটাকোল ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো সরগরম প্রচারণা চালিয়েছেন তার সহধর্মিণী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনভর কোটাকোল ইউনিয়ন এর  বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে তিনি স্বামীর জন্য 'কলস'' প্রতীকে ভোট প্রার্থনা করেন।

​

​উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্যে তিনি বিগত সরকারের আমলের প্রতিকূল পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন:

​"বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে যখন নড়াইলে বিএনপির কার্যালয়গুলো জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আমার বাড়িই ছিল নেতাকর্মীদের আশ্রয়স্থল। আমার বাড়ি থেকেই দলের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়েছে। এই অপরাধে একাধিকবার আমার বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।"

​

​বক্তব্যে তিনি অতীতের রাজনৈতিক বঞ্চনার কথা উল্লেখ করে বলেন,  এই আসনে আলহাজ্ব মনিরুল ইসলামকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে পরবর্তীতে তার সেই মনোনয়ন কেড়ে নেওয়া হয়। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে হামলা, মামলা ও ষড়যন্ত্রের শিকার হলেও মনিরুল ইসলাম রাজপথ ছাড়েননি এবং দলের আদর্শ থেকে বিচ্যুত হননি।

​নির্বাচনী প্রতিশ্রুতি

​উঠান বৈঠকে উপস্থিত নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এবার নড়াইল-২ আসনের মানুষ তাদের হারানো অধিকার ফিরে পেতে চায়। এলাকার উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আলহাজ্ব মনিরুল ইসলামকে জয়যুক্ত করার কোনো বিকল্প নেই।

​এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ নারী ভোটাররা উপস্থিত ছিলেন। প্রচারণাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরও খবর