ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের বাইক্কা বিল

শীতের মৌসুমে প্রতি বছরের মতো এবারও শীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরের বাইক্কা বিলে এসেছে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন জাতের অতিথি পাখি। প্রতিদিনই দল বেঁধে দীর্ঘ পথ পাড়ি দিয়ে শীত প্রধান বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসছে এসব পাখি। আর পাখিদের কিচির মিচির ডাক আর জলকেলিতে মুখরিত হচ্ছে বাইক্কা বিল। আর এসব অতিথি পাখি ও বিলের সোন্দর্য অবলোকন করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।



অতিথি পাখিদের ছুটাছুটি, পানিতে ভেসে বেড়ানো, দল বেঁধে ডাঙায় বসে থাকা, আবার একসঙ্গে ডানা মেলে উড়ে যাওয়ার এমন দৃশ্য বাইক্কা বিলের। প্রতিবছর শীত প্রধান দেশ থেকে শ্রীমঙ্গলের এই বিলে আসে পরিযায়ী বিভিন্ন পাখি। এবারও বাইক্কা বিলে ঝাঁকে ঝাঁকে এসেছে বিভিন্ন জাতের অতিথি পাখি। তাদেরকে বরণ করেও নিয়েছে বাইক্কা বিলের জলজ প্রকৃতি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অতিথি পাখির কলরবে মুখর থাকে এই বিল। মনোমুগ্ধকর এসব দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা।


সংশ্লিষ্টরা বলেন, পর্যটকদের জন্য এখানে তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। গত বছরের চেয়ে এ বছর পাখি বেশি এলেও পর্যটকদের আনাগোনায় পাখি কমে যাচ্ছে বলে জানালেন। 


বাইক্কা বিলে বেড়াতে আসা পর্যটক সিলেট বাইকিং কমিউনিটির ফাউন্ডার এডমিন শহীদ জামান জানান-শীত মৌসুমে বাইক্কা বিল দেখতে অপরুপ লাগে। অতিথি পাখিদের আগমনে বাইক্কা বিল অপরূপ সৌন্দর্যে সেজেছে। তাই আমরা বাইকারদের নিয়ে প্রতি শীত মৌসুমে বাক্কা বিলের সৌন্দর্য উপভোগ করতে আসি।



বাইক্কা বিল বড়গাংগিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিন্নত আলী বলেন, ২০০৩ সালে প্রায় ২৫০ একর আয়তনের জলাভূমিকে বাইক্কা বিল অভয়াশ্রম ঘোষণা করে ভূমি মন্ত্রণালয়। তখন এখানে নিষিদ্ধ করা হয় মাছ ধরা ও জলজ উদ্ভিদ আহরণ। এরপর ধীরে ধীরে বাইক্কা বিল পাখির অভয়াশ্রম হয়ে ওঠে।

আরও খবর





6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে