উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’

চট্টগ্রাম ১৫ আসনকে শান্তি ও উন্নয়নের জনপদ হিসাবে গড়ে তুলতে ধানের শীষে ভোট দিতে জসিম উদ্দিনের আহ্বান।

চট্টগ্রাম ১৫ ( সাতকানিয়া লোহাগাড়া) কে  শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের প্রতীক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও বি এন পি এর  নিবেদিতপ্রাণ যুবনেতা মোহাম্মদ জসিম উদ্দিন।

লোহাগাড়ার সন্তান জসিম উদ্দিন সম্প্রতি লোহাগাড়ার বিভিন্ন এলাকা ঘুরে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের পক্ষে গণসংযোগ করেন। তিনি বলেন, “সাতকানিয়া–লোহাগাড়ার মানুষ দীর্ঘদিন ধরে শান্তি, নিরাপত্তা ও সুশৃঙ্খল সমাজের স্বপ্ন দেখে আসছে। আমাদের প্রত্যেকটি সন্তান, পরিবার ও ব্যবসায়ী এই অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধি চায়। এই স্বপ্ন বাস্তবায়নের একমাত্র উপায় হল ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করা।”

তিনি আরও বলেন, “বিএনপি যদি জনগণের মূল্যবান ভোটে ক্ষমতা গ্রহণ করে, তবে দেশের প্রতিটি খাতে উন্নয়নের ছোঁয়া লাগবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পরিবেশ ও কর্মসংস্থানসহ প্রতিটি ক্ষেত্রে সমতা ও সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি সাতকানিয়া–লোহাগাড়া হবে শান্তি ও সৌন্দর্যের জনপদ, যেখানে মানুষ তার জীবন যাপন করতে পারবে সুরক্ষিত, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে।”

গণসংযোগকালে তিনি স্থানীয় মানুষের সঙ্গে একান্তে আলাপও করেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনকে সহজ, নিরাপদ ও সমৃদ্ধ করা। উন্নয়ন, ন্যায়নীতি এবং মানবিক মূল্যবোধের সংমিশ্রণে এই অঞ্চলকে দেশের মডেল উপজেলায় পরিণত করা সম্ভব।”

স্থানীয়রা তার বক্তব্যের প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, “নাজমুল মোস্তফা আমিন একজন সৎ, আদর্শবান ও জনবান্ধব নেতা। আমরা চাই সাতকানিয়া–লোহাগাড়া এমন একটি স্থানে পরিণত হোক, যেখানে শান্তি, সমৃদ্ধি এবং সামাজিক সংহতি বজায় থাকবে।”

জসিম উদ্দিন বলেন, “আমরা সবাই একযোগে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। সেটিই আমাদের এলাকার উন্নয়নের নিশ্চিত পথ। এই ভোট হবে সাতকানিয়া–লোহাগাড়ার মানুষের শান্তি ও সমৃদ্ধির প্রতীক।”




আরও খবর