মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে দেশীয় অস্ত্রসহ আটক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদার, আগৈলঝাড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ অপরাধী আটক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ একজন চিহ্নিত অপরাধীকে আটক করা হয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩০০ ঘটিকায় ৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আগৈলঝাড়া আর্মি ক্যাম্প কর্তৃক আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মেজর ইয়াসির আরাফাত। অভিযান চলাকালে মিরাজ (২২) নামে একজন চিহ্নিত অপরাধীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। এ সময় তার কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র সহ ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ১০০ গ্রাম গাঁজা এবং বিভিন্ন প্রকার মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। সেনাবাহিনীর এই অভিযানে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আটককৃত অপরাধীকে পরবর্তীতে আগৈলঝাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফয়েজ আহমদ, পিএসসি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও খবর