ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

রেললাইনে প্রয়োজনীয় সংস্কার শেষে কুড়িগ্রাম এক্সপ্রেস উলিপুর ষ্টেশন পর্যন্ত চালু করা হবে - রেল মহাপরিচালক

রেললাইনের প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে শীঘ্রই কুড়িগ্রাম এক্সপ্রেস উলিপুর ষ্টেশন পর্যন্ত চালু করা হবে।বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক  আফজাল হোসেন ২৪ জানুয়ারি  (শনিবার) দুপুর ১টায় উলিপুর ষ্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি সরাসরি কুড়িগ্রাম ষ্টেশন থেকে স্পেশাল ট্রেন যোগে কুড়িগ্রাম - উলিপুর রেল লাইনের সংস্কার কাজ পরিদর্শন শেষে উলিপুর ষ্টেশনে পৌঁছান। কুড়িগ্রাম এক্সপ্রেস উলিপুর ষ্টেশন পর্যন্ত চালু করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান রেললাইন বেশ ঝুঁকিপূর্ণ, সংস্কার কাজ শেষে শীঘ্রই কুড়িগ্রাম এক্সপ্রেস উলিপুর ষ্টেশন পর্যন্ত চালু করা হবে। তবে রেললাইনের ধারে ঝুঁকিপূর্ণ বাড়ী-ঘর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আর এক প্রশ্নের জবাবে তিনি জানান, রেল ইঞ্জিন স্বল্পতার কারনে বিভিন্ন সময় বিভিন্ন মডেলের ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো হচ্ছে, তবে এ সমস্যা শীঘ্রই কেটে যাবে। আরো কোন লোকাল ট্রেন চালু করা যায় কিনা এ প্রশ্ন জবাবে তিনি জানান, এ এলাকার জনগনের যাতায়াত সমস্যা লাঘবে আরো ট্রেনের ব্যবস্থা করা হবে। কুড়িগ্রাম এক্সপ্রেস নিয়মিত বিলম্বের বিষয়ে জানতে চাইলে লালমনিরহাটের বিভাগীয় রেল ম্যানেজার আবু হেনা জানান, আবহাওয়া ও টেকনিক্যাল কারণে ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে তবে তা শীঘ্রই সমাধান হবে বলে আশা করছি। উপস্থিত জনতা রেল ষ্টেশনের সংযোগকারী রাস্তা দ্রুত সংস্কার ও পূর্ব বাজার রেলগেটে গেটম্যান নিয়োগের দাবী জানান।

এসময় রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর