কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে

লালমনিরহাটে দুই দিনব্যাপী কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ

লালমনিরহাটের পাটগ্রামে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় কৃষক এবং কৃষাণী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে পুষ্টি ও খাদ্য জোরদারকরণ প্রকল্পের আওতায় দুইদিনব্যাপী কৃষকদেরকে এ প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণে পাটগ্রাম উপজেলার প্রতিটি ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা ৬০ জন অংশ নিচ্ছেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান, মিষ্টি আলু, তরমুজ, শশা, ভূট্টা, গম উৎপাদন পদ্ধতি এবং জাতের পরিচিতি সম্পর্কে কৃষকদের দক্ষতা অর্জনে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

উপজেলা কৃষি অধিদপ্তর জানায়, ফুলকপি, বাঁধাকপি, টমেটোর জাত পরিচিতি এবং কেনো খাদ্য তালিকায় রাখা প্রয়োজন এসব বিষয় এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সাথে পুষ্টি ও খাদ্য নিরাপত্তার গুরুত্ব কৃষকদেরকে বোঝাতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও প্রশিক্ষণে মসলা জাতীয় ফসল চাষাবাদ ও জিংক সমৃদ্ধ ধানের উৎপাদন কলা কৌশল, সবজি চাষে সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থাপনা, বসতবাড়ীতে বছরব্যাপী ফল উৎপাদন, রোগ ব্যবস্থাপনা, মাল্টা, আম উৎপাদন এবং স্বাস্থ্য সুরক্ষায় পারিবারিক পুষ্টি বাগানের গুরুত্ব নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।  

এতে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন জেলা অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. জোবায়দুর রহমান, অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো. মতিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তফা হাসান ইমাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জামিয়ার রহমান।

আরও খবর







6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৪ ঘন্টা ৪৭ মিনিট আগে