ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়ের জন্য সুন্দরবনে তৈরি করা হয়েছে সাত টাইগার টিলা

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ
‎
‎বাঘ ও শিকার প্রাণীর নিরাপদ আশ্রয়ের জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগের বনাঞ্চলে সাতটি উচু কিল্লা (টাইগারটিলা) নির্মাণ ও পুকুর খনন করা হয়েছে। ঘূর্ণীঝড় ও জলোচ্ছাসে বণ্যপ্রণীর নিরাপদ আশ্রয়ের লক্ষে সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব টাইগারটিলা বানানো হয়েছে। বন বিভাগের মতে আরো বিশটি টিলা করা দরকার।
‎
‎বনবিভাগ সূত্রে জানা যায়, প্রতিবছর ঘূর্ণিঝড় জলোচ্ছাসে সুন্দরবনে অনেক বণ্যপ্রাণী মারা পড়ে। বনের মধ্যে বণ্যপ্রণীর নিরাপদ আশ্রয়ের জন্য বনবিভাগ সু উচ্চ কিল্লা বা টাইগার টিলা বানানোর পরিকল্পনা গ্রহণ করে। এ লক্ষে প্রথম পর্যায়ে ২০২৩-২৪ অর্থবছরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা, কচিখালী, কোকিলমনি এবং চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া ও চরাপুটিয়ায় সুন্দরবনের মধ্যে পাঁচটি টাইগারটিলা বানানো হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ২০২৪- ২৫ অর্থবছরে শরণখোলা রেঞ্জের সুপতি ও চাঁদপাই রেঞ্জের মরাপশুর এলাকায় আরো দুটি টাইগারটিলা বানানোর কাজ গত মাসে (ডিসেম্বর) শেষ হয়েছে। প্রতি টিলায় গড়ে ব্যয় হয়েছে ২৪ লাখ টাকা। টিলার সাথে পাড় উঁচু করে গভীর পুকুর খনন করা হয়েছে। বন্যপ্রাণীরা পুকুরে সংরক্ষিত বৃষ্টির পানি পান সহ জলোচ্ছাসের সময় পুকুরের উঁচু পাড়েও আশ্রয় নিতে পারবে।
‎
‎সম্প্রতি সুন্দরবনের সুপতি ও কটকায় গিয়ে দেখা গেছে, বড় আকারের পুকুর খনন করে খননকৃত পুকুরের মাটি দিয়ে পুকুরের সাথে দশ বারো ফুট উচ্চতার সুবিশাল টাইগারটিলা নির্মাণ করা হয়েছে। দুর্যোগ ও জলোচ্ছাসের সময় অনেক প্রাণী এ টিলায় ঠাই নিতে পারবে।
‎
‎সুন্দরবন পূর্ব বন বিভাগের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মতিউর রহমান বলেন, টাইগারটিলা এমন ভাবে উচু করে তৈরী করা হয়েছে যাতে দুর্যোগের সময় বাঘ, হরিণসহ বণ্যপ্রাণী অনায়াসে টিলায় উঠে নিরাপদ আশ্রয় নিতে পারবে।
‎
‎সুন্দরবন পূর্ব বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় জলোচ্ছাসের সময় সুন্দরবনের ব্যাপক এলাকা সাগরের লবনাক্ত পানিতে তলিয়ে যাওয়ার ফলে সুন্দরবনে বসবাসরত বন্যপ্রাণী ক্ষতিগ্রস্থ হয়। সে কারণে সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাঘসহ শিকার প্রাণীর নিরাপদ আশ্রয়ের জন্য বন বিভাগ সুন্দরবনে টাইগারটিলা নির্মাণ কাজ শুরু করেছে। গত দুই বছরে সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে সাতটি টিলা ও পুকুর খননের কাজ শেষ করা হয়েছে। প্রতিটি টিলা বানাতে ব্যায় হয়েছে গড়ে ২৪ লাখ টাকা। সুন্দরবন পূর্ব বন বিভাগের বনাঞ্চলে কমপক্ষে আরো বিশটি টাইগার টিলা বানানো দরকার বলে ডিএফও জানিয়েছেন।
‎ 

আরও খবর