আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

যশোরে দোকানের সাটার ভেঙে ঢোকায় গণপিটুনি: যুবকের মৃত্যু, মালিক পুলিশ হেফাজতে

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে চুরির সন্দেহে গণপিটুনিতে শামিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোররাতে শ্রীকান্তনগর বাজারে ‘আফিফ টেলিকম’ নামক একটি দোকানে এই ঘটনা ঘটে।নিহত শামিম সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের ছবদুলের ছেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকান মালিক আরাফাত হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে শামিম শ্রীকান্তনগর বাজারের ওই বিকাশের দোকানের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই সময় দোকান মালিক আরাফাত হোসেন সিসিটিভি ক্যামেরায় দোকানের ভেতর একজনের উপস্থিতি টের পান। তার চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শামিমকে হাতেনাতে ধরে ফেলে।

আটক করার পর উত্তেজিত জনতা শামিমকে লক্ষ্য করে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক সংবাদমাধ্যমকে জানান, ঘটনাটি খতিয়ে দেখতে দোকান মালিক আরাফাত হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন:আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। চুরির ঘটনার পাশাপাশি গণপিটুনির প্রকৃত কারণ এবং এতে কারা জড়িত ছিল, তা শনাক্ত করার প্রক্রিয়া চলছে।বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরও খবর