ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

মানসিক যন্ত্রণার করুণ সমাপ্তি: যশোরে বিষপানে যুবকের মৃত্যু

দীর্ঘদিনের মানসিক অসুস্থতা সইতে না পেরে বিষপানে নিজের জীবন প্রদীপ নিভিয়ে দিলেন উজ্জ্বল হোসেন (৩৩) নামে এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষপান করার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত উজ্জ্বল হোসেন যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আগ্রাইল গ্রামের মৃত চাঁদ আলী বিশ্বাসের সন্তান।

পারিবারিক সূত্র জানায়, উজ্জ্বল গত প্রায় এক বছর ধরে গুরুতর মানসিক জটিলতায় ভুগছিলেন। তার চিকিৎসা চললেও অবস্থার তেমন উন্নতি হচ্ছিল না। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পরিবারের অগোচরে তিনি ঘরে থাকা বিষ পান করেন। বিষয়টি টের পাওয়ার সাথে সাথেই স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে মধ্যরাতে সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নিহতের মেজো ভাই গণমাধ্যমকে জানান, উজ্জ্বল তার মানসিক অসুস্থতা নিয়ে খুবই যন্ত্রণার মধ্যে ছিলেন। দীর্ঘদিনের এই অসুস্থতাই তাকে আত্মঘাতী হওয়ার মতো চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে বলে ধারণা করছে পরিবার।যশোর কোতয়ালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পুলিশ জানায়, হাসপাতালের মাধ্যমে খবর পাওয়ার পর তারা প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং প্রক্রিয়া শেষ হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরও খবর