গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ গ্রেফতার।
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ জানুয়ারি) রাতে গাইবান্ধা শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারের খবরে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় বলে জানায় পুলিশ।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তার আসিফ সরকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাতৃ-প্রদীম সংগঠন ছাত্রলীগের গাইবান্ধা জেলা শাখার সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।
৮ ঘন্টা ৯ মিনিট আগে
১০ ঘন্টা ৪ মিনিট আগে
১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১২ ঘন্টা ১৯ মিনিট আগে
১২ ঘন্টা ২৮ মিনিট আগে
১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে