ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতাদের স্মরণসভা

কালিগঞ্জ সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতাদের স্মরণসভা 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সাবেক বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট এম মনসুর আলী এবং তার সহধর্মিণী বেগম রোকেয়া মনসুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১টায় কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম মনসুর আলীর পুত্র, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি নিয়াজ কওছার তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এম মনসুর আলীর পুত্রবধূ সেতারা নাসরিন নিশি, প্রতিষ্ঠাতার সহোদর ও পরিচালনা পর্ষদের সদস্য মো. শামছুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য শেখ সাইফুল বারী, শেখ নাজমুল হোসেন এবং দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শ. ম. মমতাজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়।

আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা কলেজের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এম মনসুর আলী ও তার সহধর্মিণী বেগম রোকেয়া মনসুরের বর্ণাঢ্য কর্মময় জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ড স্মরণ করেন। তারা নারী শিক্ষার প্রসার ও উন্নয়নে প্রতিষ্ঠাতাদের অনন্য অবদানের কথা উল্লেখ করেন এবং মহান এ দম্পতির আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাতাদের রূহের মাগফিরাত কামনা, কলেজের উত্তরোত্তর অগ্রগতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী।

এ সময় কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর