মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ভালুকায় খীরু নদী খনন কাজের উদ্বোধন।

ময়মনসিংহের ভালুকার বুক চিরে বহমান মৃতপ্রায় খীরু নদী খনন কাজের উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রাজৈ ইউনিয়নের পারুলদিয়া বাজারে ওই খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।


একসময় খিরু নদী ছিল ভালুকার আশীর্বাদ। সেই খিরুর বুকজুড়ে এখন শুধুই হাহাকার।


পানির দিকে তাকানোর জো নেই। পানি এখন প্রচন্ড দুর্গন্ধযুক্ত, ধারণ করেছে কালচে বিবর্ণ রং। নদীটি হয়ে উঠেছে ভয়াবহ বিষাক্ত। খিরু নদী যেন এক স্মৃতিময় দীর্ঘশ্বাস।


দূষণে-দখলে-বর্জ্যে হয়ে উঠেছে বিপর্যস্ত। খিরুর শাখা-প্রশাখার জায়গা সংকুচিত হয়ে যাওয়া দেখলে মনে হবে, যেন কোনো এঁদো ডোবা। এক সময়ের মিষ্টি পানির নদী খিরুর বর্তমান অবস্থা এমনই। অবৈধ দখল ও শিল্প-কারখানার বর্জ্য ফেলার কারণে তৈরি হয়েছে এ অবস্থা।

নাব্যতা রক্ষায় এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় (১ম পর্যায়) (২য় সংশোধনী) শীর্ষক প্রকল্পের আওতায় ময়মনসিংহের খীরু নদীর খনন কাজ শুরু হওয়ায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ভালুকাবাসী।   


খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার রাজৈ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান খানের সভাপতিত্বে এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, ঠিকাদার মো. আরিফুল ইসলাম প্রমুখ।  

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ওই প্রকল্পের আওতায় উপজেলার পারুলদিয়া এলাকার শিমুলতলী গোদারাঘাট থেকে মল্লিকবাড়ি ঘুনিরঘাট ব্রিজ পর্যন্ত মোট ২৪.৩ কি.মি খননকাজ সম্পন্ন হবে। ভালুকা অংশে খিরু নদীর ২০ মিটার গভীরতায় মোট ২৪.৩ কি.মি. এলাকা খননকাজের দায়িত্বে রয়েছে ইসলাম ট্রেডিং- ন্যাচারাল (জেভি)। চলতি বছরের জুনের ৩০ তারিখের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

আরও খবর