রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

তা’মীরুল মিল্লাত টঙ্গী'তে ‘আরবী নেসাব’ শাখা চালু, ক্লাস শুরু ১৫ জানুয়ারি!

মুসলিম উম্মাহর আধ্যাত্মিক নেতৃত্ব ও জাতীয় পর্যায়ে একদল যুগোপযোগী মুহাক্কিক আলেম তৈরির লক্ষ্য নিয়ে দেশের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখায় ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ‘আরবী নেসাব’ (আরবি মাধ্যম) বিভাগ চালু হতে যাচ্ছে। আগামী ১৫ জানুয়ারি থেকে এই নতুন বিভাগের আনুষ্ঠানিক ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।


মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বর্তমান বিশ্বায়নের যুগে কুরআন ও হাদিসের প্রকৃত মর্ম অনুধাবন এবং বহির্বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে আরবী ভাষার কোনো বিকল্প নেই। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই তা’মীরুল মিল্লাত তাদের টঙ্গী ক্যাম্পাসে সম্পূর্ণ স্বতন্ত্র এই আরবী নেসাব শাখাটি চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই বিভাগে শিক্ষার্থীদের কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার নির্দেশনার পাশাপাশি আরবী ব্যাকরণ (নাহু-সরফ) এবং আরবী ভাষায় অনর্গল কথা বলা ও লেখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া দেশ-বিদেশের উচ্চতর ডিগ্রি অর্জনের যোগ্যতা অর্জনে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে, যাতে তারা ভবিষ্যতে মিশরের আল-আজহার, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় বা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে সহজেই পড়াশোনার সুযোগ পায়। হাতের সুন্দর লেখা ও নির্ধারিত পাঠ পরিকল্পনার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ করে গড়ে তোলাই এই বিভাগের মূল লক্ষ্য।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ষষ্ঠ থেকে আলিম শ্রেণির শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির সুযোগ পাবেন। প্রতিটি ক্লাসে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ১ জানুয়ারি ২০২৬ থেকে ভর্তির ফরম বিতরণ শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি ২০২৬ (সোমবার, বাদ জোহর)। সফলভাবে উত্তীর্ণদের নিয়ে ১৫ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। ক্লাসের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ২:৩০ মিনিট থেকে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত। এছাড়া আগামী বছর থেকে আবাসিক ইনস্টিটিউট চালুর পরিকল্পনাও রয়েছে।

আরবী নেসাব বিভাগে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা এবং মাসিক কোর্স ফি ১৫০০ টাকা। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য মাওলানা হেদায়াতুল্লাহ (০১৬২২-৪১৬৬৮৫) বা মাওলানা আমিনুল হক আজহারী (০১৯২৭-২৮৯১৯২)-এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া হটলাইন নম্বর হিসেবে ০১৩০৯-১০৯০০৬ সচল রয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের আশা, এই নতুন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা আরবী ভাষায় আন্তর্জাতিক মান সম্পন্ন দক্ষতা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।

আরও খবর