দেশকে ভালোবাসলে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রুখতেই হবে লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ জাকারিয়া হত্যা: আদালতে নাহিদ-শিপনের ৫ দিনের রিমান্ড শ্রীমঙ্গলে মারকাজুন নূর তাহফিজুল মাদ্রাসায় নাশিদ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট সংকটে যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকেরা রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। উলিপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রতিকূল সময়ে যারা পাশে ছিলেন, ইতিহাস তাদের ভূমিকাকে ভুলে যায় না আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিবির অভিযানে অনলাইন জুয়াড়িসহ আটক ৩

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে বাঁধনের নবীন বরণ অনুষ্ঠিত


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিটের আয়োজনে বরিশাল ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

‎

‎শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম অনুষদীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ক্যাম্পাসের সহকারী প্রক্টর প্রফেসর ড. আলী আজগর।

‎

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁধন পবিপ্রবি ইউনিট (বরিশাল ক্যাম্পাস) এর ক্যাম্পাস প্রতিনিধি আকিদুল তন্ময়, আহ্বায়ক আব্দুল বাতেন, সদস্য সচিব জাওয়াদুল ইসলাম জামিন, সুলতানা রাজিয়া হল প্রতিনিধি নাবিয়া ইসলাম, সদস্য সচিব জীন্নুরাইন আকতার মীম, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের সদস্য সচিব মাহফুজুল হামিদসহ ক্যাম্পাস ও হলের অন্যান্য সদস্য, বাঁধনের কর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

‎

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষে আল মামুন বলেন,"বাঁধনের সঙ্গে যুক্ত হওয়া মানে মানবিক দায়িত্ব গ্রহণ করা। রক্তদানের মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচানো যায়, এমন একটি মহৎ কাজে অংশ নিতে পেরে আমি আনন্দিত।"

‎

‎অন্য এক নবীন শিক্ষার্থী মেরিন দেওয়ান তার বক্তব্যে বলেন,"শিক্ষাজীবনের শুরুতেই বাঁধনের মতো একটি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া আমার জন্য গর্বের বিষয়। আগামীতেও সংগঠনের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক সব কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার অঙ্গীকার করছি।"



‎সদস্য সচিব জাওয়াদুল ইসলাম জামিন তাঁর বক্তব্যে বলেন," বাঁধন সবসময় মানবতার পক্ষে কাজ করে এসেছে। নতুন সদস্যদের মাধ্যমে এই কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং জরুরি সময়ে রক্তের সংকট মোকাবিলায় বাঁধন অগ্রণী ভূমিকা রাখবে।"

‎

‎বিশেষ অতিথি প্রফেসর ড. আলী আজগর বলেন," রক্তদানের মতো একটি মহৎ ও মানবিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক।" তিনি বাঁধনের নিয়মিত ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকার আহ্বান জানান। 

‎

‎সমাপনী বক্তব্যে ক্যাম্পাস প্রতিনিধি আকিদুল তন্ময় বলেন,"বাঁধন শুধু একটি সংগঠন নয়, এটি একটি মানবিক আন্দোলন। আমি আশা করি তোমরা যারা নবীন তোমাদের হাত ধরেই ভবিষ্যতে বাঁধনের পথচলা আরও বিস্তৃত ও গতিশীল হবে।"

‎

‎পরিশেষে নবীন সদস্যদের উপহার ও শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও খবর