ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান গাজী মিজানুর ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ইব্রাহিম বাহারী

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বিভিন্ন সূচক বিবেচনায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। একই সঙ্গে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিশিষ্ট সাহিত্যিক ইব্রাহিম বাহারী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কালিগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের শিক্ষাদান দক্ষতা, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের ফলাফল ও সার্বিক অবদান মূল্যায়নের ভিত্তিতে তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

গাজী মিজানুর রহমান এর আগে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালেও কালিগঞ্জ উপজেলা ও সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি বর্তমানে সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এবং বাংলাদেশ স্কাউটস কালিগঞ্জ উপজেলার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত ইব্রাহিম বাহারী সাহিত্য সংগঠন ‘বাধনহারা’–এর নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।

এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কালিগঞ্জ উপজেলার

শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন নলতা কলেজের মো. ফিরোজ শাহ,

শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক নির্বাচিত হয়েছেন মৌতলা দাখিল মাদ্রাসার মাওলানা মহসিন আলী,

এবং শ্রেষ্ঠ মাধ্যমিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়।

উপজেলার সুধীজন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের এই গৌরবজনক অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Tag
আরও খবর