দেশকে ভালোবাসলে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রুখতেই হবে লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ জাকারিয়া হত্যা: আদালতে নাহিদ-শিপনের ৫ দিনের রিমান্ড শ্রীমঙ্গলে মারকাজুন নূর তাহফিজুল মাদ্রাসায় নাশিদ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট সংকটে যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকেরা রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। উলিপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রতিকূল সময়ে যারা পাশে ছিলেন, ইতিহাস তাদের ভূমিকাকে ভুলে যায় না আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিবির অভিযানে অনলাইন জুয়াড়িসহ আটক ৩

জমকালো আয়োজনে পবিপ্রবিতে উদ্বোধন হলো চ্যাম্পিয়ন্স প্রিমিয়ার লিগ সিজন ওয়ান


‎‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের উদ্যোগে আয়োজিত চ্যাম্পিয়ন্স প্রিমিয়ার লিগ অব বিসিএমজে হল সিজন ওয়ান এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রফি উন্মোচন করা হয়।

‎

‎শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের খেলার মাঠে খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান। এ সময় বিভিন্ন দলের খেলোয়াড়, টিম ম্যানেজার এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

‎

‎উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে ২০২৩–২৪ সেশনের একজন শিক্ষার্থী বলেন,

‎“এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

‎

‎টুর্নামেন্টের বিষয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান বলেন,“হল ক্রিকেট টুর্নামেন্ট শিক্ষার্থীদের নেতৃত্ব, দলগত কাজ এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করতে সহায়ক। আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সক্রিয় থাকুক।”

‎

‎উদ্বোধনী ম্যাচে টিম চেরনোবিল সাত উইকেটে টিম ফেরোসিয়াস কে পরাজিত করে জয়লাভ করে। ম্যাচটি দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

আরও খবর