জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

যশোরে শীতে ‘মৃত্যু-মিছিল’: ২৪ ঘণ্টায় ১০ প্রাণহানি, শিশু ওয়ার্ডে উপচে পড়া ভিড়

যশোর পৌষের হাড়কাঁপানো শীত আর কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জনজীবন। গত কয়েকদিনের টানা শৈত্যপ্রবাহে জেলায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের প্রত্যেকের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে।শুক্রবার (৯ জানুয়ারি) সকালে হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে এই উদ্বেগের খবর নিশ্চিত করা হয়েছে।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, মারা যাওয়া ১০ জনই মূলত শ্বাসকষ্ট এবং ফুসফুসের তীব্র সংক্রমণে ভুগছিলেন। তিনি বলেন, “শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বয়স্কদের মধ্যে শারীরিক জটিলতা বাড়ছে। বিশেষ করে যাদের আগে থেকেই ফুসফুসে সমস্যা বা অন্যান্য ক্রনিক রোগ ছিল, তারা এই প্রচণ্ড ঠান্ডায় বেশি ঝুঁকিতে পড়ছেন।”

শুধু বয়স্করাই নন, শীতে কাবু হচ্ছে শিশুরাও। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী:গত একদিনে ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯০ জন রোগী।এর মধ্যে শতাধিক রোগী সরাসরি শীতকালীন রোগব্যাধিতে আক্রান্ত।ভর্তি রোগীদের মধ্যে ৫৪ জনই শিশু, যাদের বেশিরভাগই নিউমোনিয়া, জ্বর ও সর্দি-কাশিতে ভুগছে।হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা গেছে ঠাঁই নেই অবস্থা। অনেক অভিভাবক তাদের সন্তানদের সুস্থতার জন্য উদ্বিগ্ন সময় পার করছেন। ৫ মাস বয়সী এক শিশুর মা জানান, চার দিন ধরে হাসপাতালে থাকার পর তার সন্তান কিছুটা সুস্থ হয়েছে। আরেকজন অভিভাবক জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার শিশুটি গত তিন দিন ধরে চিকিৎসা নিচ্ছে।স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকালে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসের আর্দ্রতা ও হিমেল হাওয়ার কারণে শীতের অনুভূতি আরও অনেক বেশি অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে বাইরে বের হতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন।চিকিৎসকদের পরামর্শ, এই চরম আবহাওয়ায় শিশু ও বয়স্কদের ঘরের বাইরে না বের করাই ভালো। এছাড়া কুসুম গরম পানি পান করা এবং পর্যাপ্ত গরম কাপড় ব্যবহারের মাধ্যমে এই বিপর্যয় মোকাবিলা করার আহ্বান জানানো হয়েছে।

আরও খবর





6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে