ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ভোরবেলা লালদিঘি পাড়ে দিনমজুরদের সঙ্গী হলেন অনিন্দ্য ইসলাম অমিত

কুয়াশায় মোড়ানো চারপাশ, কনকনে ঠান্ডায় যখন সাধারণ মানুষের ঘর থেকে বের হওয়াই দায়, ঠিক তখনই যশোরের রাজপথে শ্রমজীবী মানুষের উষ্ণতা হয়ে দেখা দিলেন অনিন্দ্য ইসলাম অমিত। আজ সোমবার সকাল ৮টার দিকে যশোর শহরের লালদিঘি পাড় এলাকায় এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। সেখানে উপস্থিত দিনমজুর, রিকশাচালক ও ছিন্নমূল মানুষের মাঝে পরম মমতায় শীতবস্ত্র পৌঁছে দেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত কেবল কম্বল বিতরণেই সীমাবদ্ধ থাকেননি; তিনি প্রতিটি মানুষের কাছে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও জীবনযুদ্ধের গল্প শোনেন। ভোরে কাজে বের হওয়া ক্লান্ত মানুষগুলোর চোখে-মুখে তখন এক চিলতে হাসির ঝিলিক দেখা যায়।

এ সময় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অমিত বলেন, "যখন হাড় কাঁপানো ঠান্ডায় মানুষ কষ্ট পায়, তখন ঘরে বসে থাকার সুযোগ নেই। এই শ্রমজীবী মানুষগুলোই আমাদের সমাজের প্রাণ। তাদের পাশে দাঁড়ানো কোনো দয়া নয়, বরং আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করছি ক্ষুদ্র সামর্থ্য দিয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করতে।"তিনি আরও আশ্বস্ত করেন যে, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের বিপদে-আপদে তিনি সবসময় ছায়ার মতো পাশে থাকবেন।কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ।ভোরবেলা আচমকা এমন সহযোগিতা পেয়ে আপ্লুত এক রিকশাচালক বলেন, "খুব সকালে শীতে যখন হাত-পা জমে যাচ্ছিল, তখন এই কম্বলটা পেয়ে খুব উপকার হলো। আমাদের খোঁজ কেউ এভাবে নেয় না।"

আরও খবর