আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই ঘটনায় তোলপাড়,  থানায় মামলা মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: নোয়াখালীতে শিক্ষামন্ত্রী বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানা হেফাজতে দোকানদার ধামরাইয়ে পুলিশের চেকপোস্টের কাছ থেকেই ছিনতাই তা'মীরুল মিল্লাত টঙ্গীতে বিএনসিসি পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় সভা সাংবাদিক দিলীপের বাবা নিয়ে আবেগঘন পোস্ট, "বিশ্ব বাবা দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি" বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?

আশাশুনিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত



আশাশুনিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় ফেস্টুন উড়িয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু।

“প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন আসাদুল ইসলাম আসাদ।

সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট শহিদুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম, সদর জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী হিসেবে মোঃ সেলিম শাহরিয়ার, শ্রেষ্ঠ এনজিও কর্মী হিসেবে আইডিয়াল এনজিওর সুব্রত বাছাড় এবং বারসিক এনজিওর আসাদুল ইসলাম আসাদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর