ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ভালুকায় অটো রিকশা চুরির ঘটনায় দুই প্রতারক গ্রেফতার ।

ময়মনসিংহের ভালুকায় গ্যারেজ থেকে প্রতারণা করে দুইটি অটোরিকশা চুরির ঘটনায় দুই প্রতারককে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।


থানা সূত্রে জানাযায়,উপজেলার পূর্ব ভালুকার মৃত শামসুদ্দিনের ছেলে আসাদ মিয়া ওই এলাকার রাংচাপড়া এলাকার মৃত আছমত আলীর ছেলে কামরুল ইসলামের গ্যারেজ থেকে দৈনিক ভাড়ায় দুইটি অটোরিকশা নিয়ে নেত্রকোনার সদর এলাকার আব্দুল আজিজের ছেলে খলিল ফকির (২৮) ও মিয়া হোসেনের ছেলে রমজান আলী (৪৫) কে দেয়। 


ঘটনার দিন গত ০৮/০১/২০২৩ তারিখে পৌরসভার গ্যাস অফিস সংলগ্ন স্থানের গ্যারেজ থেকে অটোরিকশা দুটি নিয়ে আর ফেরত আসেনি খলিল ফকির ও রমজান আলী। এ ঘটনায় গ্যারেজ মালিক কামরুল ইসলাম বাদি হয়ে আব্দুল আজিজের ছেলে খলিল ফকির, মিয়া হোসেনের ছেলে রমজান আলী ও শামসুদ্দীনের ছেলে আসাদ মিয়াকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্তে নামে।


শুক্রবার রাতে ভালুকা মডেল থানার এস আই নজরুল ইসলাম ও এস আই আবুল কালাম আজাদের বিশেষ অভিযানে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে রমজানকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্যমতে নেত্রকোনা থেকে খলিল ফকিরকে গ্রেফতার করা হয়। 


এ ঘটনায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, প্রতারণা করে অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রতারক চক্রের মূলহুতা আসাদকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag
আরও খবর