বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছারছীনার পীর ছাহেব এর শোক

MD. ABDUR RAHMAN ( Contributor )

প্রকাশের সময়: 30-12-2025 03:09:39 pm

মোঃ আবদুর রহমান :


সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করেছেন শুনে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন গভীর শোক ও সমবেদনা জানান।


আজ দুপুরে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আ’লার স্বাক্ষরিত একটি শোকবার্তা সংবাদমাধ্যমে পাঠানো হয় । শোক বার্তায় তিনি বলেন- মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত পরবর্তী সময়ে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে সুখ্যাতি পান। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সময়ে দেশের ও জনগণের সেবায় নিজেকে উজাড় করে দিয়েছেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও নীতিতে অটল থেকে বিশ্বের বুকে দেশের মর্যাদা সমুন্নত রেখে পারস্পরিক সহযোগিতার হাত সম্প্রসারিত করেছিলেন। মহান আল্লাহ পাক তাঁর বিদেহী আত্মাকে রহম করুন। তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।


স্মৃতিচারণ করতে গিয়ে হযরত পীর ছাহেব কেবলা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে আমার দাদা মরহুম মুজাদ্দেদে যামান হযরত মাওলানা শাহ্ আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) এর প্রগাঢ় সম্পর্ক ছিল। আমার দাদা মরহুমের পরামর্শে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে ইসলামের প্রভূত খেদমত করতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীকালে আমার আব্বা মরহুমের জীবদ্দশায় মরহুমা বেগম খালেদা জিয়ার সঙ্গে পর্দার বিধানের বাধ্যবাধকতায় দেখা সাক্ষাত না হলেও তিনি তার স্বামীর মতই অত্র দরবারকে শ্রদ্ধার নজরে দেখতেন। 


পীর ছাহেব কেবলা বলেন- দেশের জন্য যখন মরহুমা খালেদা জিয়ার মত একজন মান্য, পরীক্ষিত, আপোষহীন, ব্যক্তিত্বের প্রয়োজন ছিল; তখনই তিনি দেশবাসীকে শোক সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমালেন। এতে আল্লাহর হেকমত তিনিই ভালো জানেন। 


হযরত পীর ছাহেব কেবলা মরহুমার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি সকলকে ধৈর্য্যধারন করার পরামর্শ দেন। দেশের এই ক্রান্তিকালে জনাব তারেক রহমানকে তার মায়ের এই শোককে শক্তিতে রূপান্তর করে তার পিতার আদর্শ ও নীতিতে অটল ও অবিচল থেকে দল ও দেশের খেদমত করার আহ্বান জানান। 


পীর ছাহেব কেবলা বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ও এর অঙ্গ সংগঠন (যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ, আঞ্জুমানে ওয়ায়েজীন ও জমইয়াতে ওলামা) এর সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে ও বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ড থেকে পরিচালিত তিন সহস্রাধিক দ্বীনিয়া মাদ্রাসা সমূহে কুরআন খতম ও খতমে তাহলীল পাঠ করে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করার জন্য নির্দেশ দেন এবং মরহুমার জানাযার নামাজে পীরভাই, মুহিব্বীনসহ সর্বস্তরের মুসলমান সাধ্যমত উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।

Tag
আরও খবর