নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বরিশাল( টিটিসি) থেকে মানুষের মাথার খুলি উদ্ধার

বরিশাল নগরীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নগরীর সিএন্ডবি রোডস্থ টিটিসির খেলার মাঠ থেকে খুলিটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সিএন্ডবি রোড কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ক্যাম্পাসে একটি মাঠে খেলতে গিয়ে মাটি খুঁড়ছিল কয়েকজন শিশু। এ সময় মানুষের একটি মাথার খুলি বেরিয়ে আসলে শিশুরা ভয়ে ডাক-চিৎকার শুরু করে। আশপাশের লোকজন ছুটে এসে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাথার খুলিটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম বলেন, মাথার খুলিটি বহু পুরোনো। খুলি উদ্ধার করে ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়। তারা এসে খুলিটি পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর