দেশকে ভালোবাসলে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রুখতেই হবে লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ জাকারিয়া হত্যা: আদালতে নাহিদ-শিপনের ৫ দিনের রিমান্ড শ্রীমঙ্গলে মারকাজুন নূর তাহফিজুল মাদ্রাসায় নাশিদ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট সংকটে যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকেরা রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। উলিপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রতিকূল সময়ে যারা পাশে ছিলেন, ইতিহাস তাদের ভূমিকাকে ভুলে যায় না আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিবির অভিযানে অনলাইন জুয়াড়িসহ আটক ৩

ইউট্যাবের উদ্যোগে পবিপ্রবিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উদযাপন


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসি কনফারেন্স কক্ষে গিয়ে শেষ হয়।


র‍্যালি শেষে বেলা সোয়া ১১টায় টিএসসি কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক ড. এ বি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউট্যাব সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক মো. জামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার।


এছাড়াও সভায় বক্তব্য রাখেন ইউট্যাব নেতা অধ্যাপক বদিউজ্জামান, অধ্যাপক ড. মো. খোকন হোসেন, অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, জিয়া পরিষদের নেতা মো. মাহফুজুর রহমান সবুজ, ড. আমিনুল ইসলাম টিটো, আরিফুর রহমান নোমান, রিয়াজ কাঞ্চন শহীদ, মাহমুদ আল জামান, ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের নেতা মো. মাহবুবুর রহমান ও মো. মোশারেফ হোসেন প্রমুখ।


বক্তারা তারেক রহমানের সফল স্বদেশ প্রত্যাবর্তনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তারেক রহমানের ঘোষিত আগামীর শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।


আলোচনা সভা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যতে দেশ পরিচালনায় সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ক্রপ বোটানি বিভাগের অধ্যাপক মোহাম্মদ জহুরুল হক।

আরও খবর