নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাতে বোয়েসেলের কার্যক্রম শুরু ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ

রিটার্ন জমার সময় বাড়ল ৩০ দিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-12-2025 01:00:06 pm

নির্বাচন ও করদাতাদের প্রস্তুতির কথা বিবেচনা করে দ্বিতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর এই সুযোগ শেষ হওয়ার কথা থাকলেও, নতুন নির্দেশনায় তা এক মাস বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।


রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।


এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, আসন্ন নির্বাচন এবং প্রথমবারের মতো অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করদাতাদের প্রযুক্তিগত প্রস্তুতি এবং বাড়তি সুবিধা দিতেই এই সময় বৃদ্ধির পদক্ষেপ।


এর আগে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছিলেন, অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক হওয়ায় সরকার চাইলে জনস্বার্থে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। সেই ধারাবাহিকতায় আজকের এই ঘোষণা এল।


এর আগে, অনলাইনে রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ানো হয়েছিল, যা ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। আয়কর আইন অনুযায়ী ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষদিন।


চলতি (২০২৫-২৬) অর্থবছরে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা সফলভাবে ই-রিটার্ন জমা দিয়েছেন