বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

বালু ফেলা নিয়ে দ্বন্দ্ব, ঠিকাদারকে মারধর ও কাজে বাঁধা ববি ছাত্রদল কর্মীর


 জমিতে বালু ফেলা নিয়ে দ্বন্দ্বে ঠিকাদারের কাজে বাঁধা, মারধর এবং হুমকি-ধামকি  দেয়ার অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের কর্মী আশরাফুল হক মোল্লার বিরুদ্ধে । অভিযুক্ত  আশরাফুল মোল্লা সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী।



 গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বরিশাল নগরীর রূপাতলীর মুক্তিযোদ্ধা সড়ক (দপদপিয়া সেতু টোল সংলগ্ন) এলাকায় আনোয়ার হোসেনের মুদি দোকানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ঠিকাদার মো. আনোয়ার হোসেন ওই এলাকার স্থায়ী বাসিন্দা।



এছাড়াও মুক্তিযোদ্ধা সড়কে আরেকটি দোকানি মহিলার কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে আশরাফুল মোল্লার বিরুদ্ধে। স্থানীয়সূত্রে জানা গেছে, আশরাফুল মোল্লা ছাত্রদল পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।



প্রত্যাক্ষাদর্শীরা বলেন, মঙ্গলবার রাতে ছাত্রদলকর্মী আশরাফুল মোল্লা বালু সরবরাহকারী ঠিকাদার আনোয়ারকে তার দোকান থেকে ডেকে বাইরে নিয়ে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে আশরাফুল তাকে শারীরিক লাঞ্ছনা করেন এবং  গালিগালাজ করেন। এ সময় আনোয়ার বাধা দিলে দোকানপাট ভাঙচুর ও তাকে তুলে নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানান তারা।



এলাকার বাসিন্দা হান্নান বলেন, আমার ভাইয়ের একটা প্লটে বালু ভরাটের জন্য কথাবার্তা বলি আনোয়ারের সাথে পরে আশরাফুল মোল্লা বালু ভরাট করে দিতে পারবে বলে জানায়।  পরে জেনেছি তাদের দুজনের মধ্য বিষয়টি নিয়ে বাকবিতন্ডা হয়েছে।



ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন,  রূপাতলি এলাকায় বালু ফেলার জন্য তিনি কিছু প্লট (জমি) প্রস্তুত করে পাইপ বসিয়েছেন। কিন্তু ববি ছাত্রদলকর্মী আশরাফুল মোল্লা জমিগুলোতে নিজে বালু ফেলবে বলে বাধা দেয়। মঙ্গলবার রাত ৯টার দিকে আশরাফুল আমার দোকানে এসে বাইরে ডেকে নিয়ে আমাকে জমিতে বালু ফেলতে নিষেধ করে। আমি এর প্রতিবাদ করলে সে আমাকে ধাক্কাধাক্কি করে ও মারে। এরপরেও যদি আমি জমিতে বালু ফেলি তাহলে আমাকে পরবর্তী মারপিট ও দোকানপাট ভাংচুর করার হুমকি দেয় আশরাফুল মোল্লা।



বিশ্ববিদ্যালয় ছাত্রদলকর্মী আশরাফুল হক মোল্লার কাছে এবিষয়ে জানতে চাইলে বলেন,  বরিশাল বিশ্ববিদ্যালয় ও আমাকে নিয়ে গালি দিয়ে কথা বলায় আমি আনোয়ারকে বাধা দেয়। এসময় আমি কিছুটা উত্তেজিত হয়ে তাকে ধাক্কা দেয় যেটা আমার ভুল হয়েছে। তবে তাকে মারধর করা ও হুমকি ধামকির বিষয়টি সঠিক নয় বলে জানান আশরাফুল মোল্লা।



Tag
আরও খবর