ঘুরেফিরে নববর্ষ আসে
নতুন আশা নতুন দিনের
সবাই ব্যাকুল হৃদয় নিয়ে
ফুল ছিঁড়ে গাঁথবে মালা।
পুরনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা
বিদায় দিয়ে নতুনের জয়গান
করে নতুনের আশায়।
ফুলে ফুলে ভরে উঠুক
নববর্ষের আগমনে।
পুরানো স্মৃতি ব্যথা ফেলে
নতুনের জয়গানে ভরে উঠুক
প্রতি মানুষের হৃদয়ের তরে।
নববর্ষের আগমনে চেয়ে থাকে
ভালোবাসার আপনজন।
নতুনের বাজনা বাজুক
সুরে সুরে সুর মিলিয়ে।
ধুয়ে যাক, মুছে যাক পুরাতন বছর।
নতুন স্বপ্নে জেগে উঠুক
ভালোবাসার ফুলকলি।
নতুন বছরের আগমনে
নতুন স্বপ্নে জাল বুনি
পুরাতনকে বিদায় করি।
নার্গিস আক্তার
ইসলামপাড়া, গোপালগঞ্জ, বাংলাদেশ।
১৬ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৭ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৩ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬৩ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে
৭৫ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭৬ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭৭ দিন ১৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৯৬ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে