নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৩৫১ বোতল ফেনসিডিল উদ্ধার



মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থেকে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার কলারোয়ায় র‍্যাব-৬ এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন চন্দনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে অবৈধ মাদকদ্রব্য ৩৫১ (তিনশত একান্ন) বোতল ভারতীয় ফেনসিডিল (উইনসেরেক্স) উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পলাতক আসামিরা হলেন— ফারুক (৩৫), পিতা: খালেক এবং দেলোয়ার হোসেন, পিতা: মৃত আরশাদ। তারা উভয়েই চন্দনপুর গ্রামের বাসিন্দা এবং কলারোয়া থানার অন্তর্ভুক্ত।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত ৩৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

Tag
আরও খবর