|
Date: 2025-12-21 13:36:34 |
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থেকে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার কলারোয়ায় র্যাব-৬ এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন চন্দনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে অবৈধ মাদকদ্রব্য ৩৫১ (তিনশত একান্ন) বোতল ভারতীয় ফেনসিডিল (উইনসেরেক্স) উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পলাতক আসামিরা হলেন— ফারুক (৩৫), পিতা: খালেক এবং দেলোয়ার হোসেন, পিতা: মৃত আরশাদ। তারা উভয়েই চন্দনপুর গ্রামের বাসিন্দা এবং কলারোয়া থানার অন্তর্ভুক্ত।
র্যাব জানায়, উদ্ধারকৃত ৩৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
© Deshchitro 2024