শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আগামীকাল বাদ জোহর হাদির জানাজা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির (হাদি ভাই) মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছানোর কথা রয়েছে। আগামীকাল শনিবার দুপুরে রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ পারিবারিক ও ইনকিলাব মঞ্চের সূত্র জানিয়েছে, সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে হাদির মরদেহ দেশে আনা হচ্ছে। আজ ১৯ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে মরদেহ গ্রহণ করে রাজধানীর একটি হিমাগারে রাখা হতে পারে।


সিঙ্গাপুরে জানাজা সম্পন্ন করা যায়নি এর আগে আজ শুক্রবার সকালে সিঙ্গাপুরের আঙ্গুলিয়া মসজিদে তাঁর প্রথম জানাজা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে স্থানীয় কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সেখানে জানাজা অনুষ্ঠিত হতে পারেনি। ফলে জানাজা ছাড়াই মরদেহ বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


জানাজার সময় ও স্থান আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে জানাজায় শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে শরিফ ওসমান হাদি সামাজিক ও রাজনৈতিক নানা ইস্যুতে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক ও ছাত্র অঙ্গনে।

আরও খবর