ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

জলবায়ু ও পুষ্টি কার্যক্রম জোরদারে মৌতলায় এমএসপি গঠন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২ নং মৌতলা ইউনিয়ন পরিষদে লিডার্স-এর ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পের আওতায় মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (এমএসপি) গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ১২ নং মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফেরদাউস মোড়ল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের প্রতিনিধি সাবিনুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা, শিক্ষক খান সিরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা সহকারী মোছাঃ আফছানা তাছমীন, প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান মোঃ শাহিনুর রহমান (সুমন), সিভিল সোসাইটি প্রতিনিধি কাজী মনিরুল ইসলাম, ইউপি সদস্য মির্জা সাদেক আলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ। লিডার্স কল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুব্রত কুমার গাইন এবং এমএসপি কমিটির সম্মানিত সদস্যরাও সভায় অংশগ্রহণ করেন।

সভায় মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের প্রতিনিধি সাবিনুর রহমান তাঁর বক্তব্যে পুষ্টি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোকপাত করেন এবং বিশেষভাবে জেলে জনগোষ্ঠীকে কার্যক্রমের আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, পুষ্টি চাহিদা পূরণে মাছের কোনো বিকল্প নেই এবং এমএসপি কমিটির নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ আলোচনায় উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি নিশ্চিতকরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত সবজি, মাছ, তেলজাতীয় বীজ, আমিষ ও শর্করা অন্তর্ভুক্ত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এমএসপি কমিটির কার্যক্রম যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়—সেজন্য সংশ্লিষ্ট সকলকে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেন। বক্তব্যের শেষে তিনি ইউনিয়ন পর্যায়ে পুষ্টি বিষয়ক কার্যক্রম বাস্তবায়নে লিডার্স পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতির সমাপনী বক্তব্যে চেয়ারম্যান মোঃ ফেরদাউস মোড়ল সকলের সুস্বাস্থ্য কামনা করেন এবং এমএসপি কমিটির কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন। সভাটি সঞ্চালনা করেন সুমন কুমার ঢালী, ফিল্ড ফ্যাসিলিটেটর, লিডার্স, প্রকল্প অফিস, কালিগঞ্জ, সাতক্ষীরা।

Tag
আরও খবর