পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বরিশাল বিএমপি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এর শুভ উদ্বোধন।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বিএমপি'র সম্মানিত সভানেত্রী জাকিয়া সুলতানা সার্বিক দিক-নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় পুলিশ পরিবারের সন্তানদের ইংরেজি ভাষা শেখার এক অসাধারণ উদ্যোগ "Kids' English Course" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। পুনাক প্রাঙ্গণে এই জমকালো আয়োজনের শুভ উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, "ইংরেজি ভাষায় দক্ষতা জীবনের প্রতিটি ক্ষেত্রেই নতুন অর্থ যোগ করতে পারে। সামাজিক জীবন, শিক্ষা জীবন ও কর্মক্ষেত্রে এই দক্ষতা ও শিক্ষা খুলে দিতে পারে সম্ভাবনার দ্বার। ইংরেজি ভাষায় সাবলীল হওয়া সকল ক্ষেত্রে জরুরি। ইংরেজিকে কোনো ভয়ের বিষয় নয়, বরং দক্ষতার প্রতীক হিসেবে গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান।" বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে আরও দক্ষ, যুগোপযোগী ও শক্তিশালী করে গড়ে তুলতে পুনাক, বিএমপি'র উদ্যোগে এবং Mizan's Care (Official Partner of IDP Australia)- এর সহযোগিতায় পুলিশ পরিবারের সন্তানদের ইংরেজি ভাষা শেখার এই অসাধারণ যাত্রাকে প্রধান অতিথি মহোদয় স্বাগত জানান। পুলিশ পরিবারের সন্তানদের জন্য ভাষা শিক্ষায় নতুন এক অধ্যায়ের সূচনা করার জন্য পুনাক সভানেত্রী মহোদয়কে তিনি আন্তরিক ধন্যবাদ জানান। মিজান'স কেয়ারের সিইও & ফাউন্ডার মো: মিজানুর রহমান-এর সভাপতিত্বে উচ্ছ্বাস, উজ্জ্বলতা এবং আত্মবিশ্বাসে ভরা এই অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মিজান'স কেয়ারের পদস্থ কর্মকর্তারা , কোমলমতি শিক্ষার্থীগণ, অভিভাবকগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আরও খবর
6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১ ঘন্টা ৪১ মিনিট আগে