সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা

বরিশাল নগরীতে মানহীন ও খাবারে বিষাক্ত রং মেশানোর দায়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ( ৮ ডিসেম্বর এনএসআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল জেলা প্রশাসন এবং বিএসটিআই যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ। এ সময় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন ‘অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডার’ নামের একটি কারাখানায় মানহীন ও বিষাক্ত রং মিশিয়ে মিষ্টি তৈরি করায় প্রতিষ্ঠান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নগরীর ৬ নং ওয়ার্ডস্থ নিউ সদর রোড এলাকার ‌‌‘মারুফ সুপার স্পেশাল’ নামে একটি আইসক্রিম কারাখানায় অনুমোদনহীন ও বিষাক্ত রং মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আইনি সহায়তার সেবা অভিযানে ওই দুই প্রতিষ্ঠানের ৭-৮ হাজার পিস আইসক্রিম ও মিষ্টি ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল কার্যালয়ের সদস্যরা ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে ওই কারখানা দুটিতে গোপন নজরদারি অব্যাহত রেখে ক্রেতার ছদ্দবেশ ধারণ করে পন্য ক্রয় করেন। পরবর্তীতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে খাবারের নিম্ন মান ও কাপরের রং মেশোনেরা বিষয়টি নিশ্চিত হলে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের মাধ্যমে অভিযানটি পরিচালনা করা হয়
আরও খবর