বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জামতলায় দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জামতলায় দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী (দল) বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) বিকালে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শার্শা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি দিকনির্দেশনায় বাগআঁচড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড (টেংরা) বিএনপির আয়োজনে (দেউলি সামটা টেংরা) মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির, মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, প্রচার সম্পাদক খন্দকার নাজমুল হক, সহ-দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন বাবু, দেউলি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মনিরুলজ্জামান, আব্দুস সামাদ।
আরোও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু, বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, সদস্য মাসুম বিল্লাহ, বাগআঁচড়া কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজমুল হোসেন, ছাত্র নেতা রুহুল কুদ্দুস প্রমূখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন টেংরা হাফিজিয়া মাদ্রাসার ইমাম হাফেজ মাওলানা হাসান কবির।