বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

‎মোংলা বন্দরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান পালিত

ছবি সংগৃহীত


‎
‎দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্রবন্দর মোংলা বন্দর প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উদযাপন করেছে। এক সময়ের মৃতপ্রায় বন্দরটি আজ আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ, আধুনিক অবকাঠামো ও প্রযুক্তির ব্যবহারে মোংলা বন্দর এখন সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
‎
‎সোমবার সকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহীন রহমান।
‎
‎এর আগে বন্দর জেটি থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে ফিরে আসে।
‎
‎উদ্বোধনী বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল এম শাহীন রহমান বলেন, 'আধুনিক কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং সরঞ্জাম সংযোজন, ইয়ার্ড ক্যাপাসিটি বৃদ্ধি, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও বন্দর ব্যবহারকারীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই মোংলা বন্দর আজ একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।'
‎
‎তিনি বলেন, 'একটি সময় এই বন্দরকে মৃত বন্দর বলা হতো। কিন্তু বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা ও দিকনির্দেশনায় মোংলা আজ আন্তর্জাতিক মানের একটি সক্রিয় বন্দর। দেশের সামুদ্রিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচনে মোংলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।'
‎
‎তিনি আরও বলেন, 'মোংলা বন্দর শুধু বাণিজ্যের কেন্দ্র নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু। পদ্মা সেতু চালুর পর এই বন্দরের গুরুত্ব আরও কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। আমরা এখন স্মার্ট পোর্টের দিকে অগ্রসর হচ্ছি। পরিকল্পনায় রয়েছে স্বয়ংক্রিয় কার্গো হ্যান্ডলিং, ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম ও আন্তর্জাতিক শিপিং লাইনগুলোর সঙ্গে সরাসরি সংযোগ।'
‎
‎শাহীন রহমান বলেন, 'আগামীতে মোংলা বন্দরে নতুন জেটি, ড্রেজিং কার্যক্রম সম্প্রসারণ, কন্টেইনার টার্মিনাল সম্প্রসারণ এবং রেল কানেক্টিভিটি চালু হলে এটি দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক হাবে রূপ নেবে।'
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়সহ সামরিক-বেসামরিক কর্মকর্তা, আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
‎
‎বন্দর ব্যবহারকারীরা বলেন, মোংলা বন্দরকে আরও যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের করতে হলে বঙ্গোপসাগর থেকে বন্দর জেটি পর্যন্ত ১৩১ কিলোমিটার নৌপথের নাব্যতা নিশ্চিত রাখা জরুরি। ভবিষ্যতে জাহাজ চলাচল বাড়বে, তাই চ্যানেলের ড্রেজিং কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
‎
‎বন্দরের সিনিয়র উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, '১৯৫০ সালের ১ ডিসেম্বর পশুর নদীর জয়মনির ঘোলে ব্রিটিশ পতাকাবাহী ‘দি সিটি অব লিয়নস’ নামের প্রথম বাণিজ্যিক জাহাজ নোঙর করার মধ্য দিয়ে মোংলা বন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তখন এর নাম ছিল চালনা অ্যাংকারেজ পোর্ট।'

আরও খবর