শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

গাইবান্ধা জেলা কারাগারে অসুস্থ হয়ে আবারও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু।

গাইবান্ধা জেলা কারাগারে অসুস্থ হয়ে আবারও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু। 

গাইবান্ধা জেলা কারাগারে অসুস্থ হয়ে তারিক রিফাত (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। 

রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫ টার দিকে গাইবান্ধা জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা কর্তৃপক্ষ গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিএসএসের ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহবায়ক ছিলেন।

স্বজনরা  জানান, গত ১৭ নভেম্বর কারাগার থেকে জামিনে মুক্তির পর সেদিন আবারো তাকে জেলগেট থেকে গ্রেফতার করা হয় । এ সময় জেলাখানায় তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসা শেষে গতকাল শনিবার বিকেলে তাকে গোবিন্দগঞ্জ থানায় আনা হয়। আজ দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকালে জেলখানায় আনা হলে আবারো অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

স্বজনদের অভিযোগ, তারিক রিফাতের হৃদ্‌যন্ত্রে রিং পরানো ছিল। চিকিৎসক তার উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন কিন্তু পুলিশ সেটি করতে না দিয়ে আবারো গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। যে কারনে চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে।


গাইবান্ধা জেনারেল হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. শিশির ঘোষ জানান, কারাকতৃপক্ষ হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তাকে যখন হাসপাতালে আনা হয়েছে তখন মৃত্যু অবস্থা পাওয়া গেছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মৃত তারিক রিফাতের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের আগে ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যা চেষ্টা মামলার অভিযোগ রয়েছে।

এরমধ্যে দুটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। এর আগে তাকে গত ১৯ অক্টোবর গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

রাজনীতির পাশাপাশি তারিক রিফাত এলাকার একজন সফল উদ্যোক্তা ও যুব সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Tag
আরও খবর