সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে নদীরগর্ভে বিলীন হয়ে গেছে প্রধান সড়ক, তিন জেলার লক্ষাধিক মানুষের ভাগান্তিতে

বরিশালের উজিরপুরে কচা নদীর ভাঙনে হারতা–সাতলা প্রধান সড়কের গুরুত্বপূর্ণ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে বরিশাল, গোপালগঞ্জ ও খুলনা—তিন জেলার লক্ষাধিক মানুষের যোগাযোগব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হঠাৎ সড়কবিলীন হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কৃষক, মৎস্যচাষি ও সাধারণ পথচারীরা। সরেজমিনে দেখা যায়— দীর্ঘদিন ধরে ভাঙনের কবলে থাকা সড়কটি হঠাৎ করেই নদীতে তলিয়ে গেছে। এ সড়ক দিয়ে প্রতিদিন উজিরপুর, কোটালিপাড়া ও খুলনার বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন। স্থানীয় কৃষক ও মৎস্যচাষিরা জানান, সড়কটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে শতকোটি টাকার মাছ ও ধানের ক্ষতি হবে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও স্রোতের তীব্রতার কারণেই সড়কটি দ্রুত ভাঙনের মুখে পড়ে। সড়কের আওতায় রয়েছে একাধিক স্কুল–মাদ্রাসা, বাজার, মৎস্য ঘের ও ধান চাষের বিস্তীর্ণ জমি। সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মেজবাহ উদ্দিন বলেন, এই সড়ক দিয়ে তিন জেলার মানুষ যাতায়াত করে। ব্যবসায়ী ও কৃষকের কোটি টাকার বিনিয়োগ রয়েছে। সড়কটি সম্পূর্ণ ভেঙে গেলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে সবাই। উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।
আরও খবর