ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণে ডা. শহিদুল আলম জনতার উচ্ছ্বাস, বিপুল নেতাকর্মীর অংশগ্রহণ

কালিগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণে ডা. শহিদুল আলম জনতার উচ্ছ্বাস, বিপুল নেতাকর্মীর অংশগ্রহণ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ‘গরীবের ডাক্তার’ খ্যাত অধ্যাপক ডা. শহিদুল আলম।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা সদরের ফুলতলা মোড় গোলচত্বর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তিনি লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে তিনি উপজেলার প্রধান প্রধান সড়ক ও ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারেও পথচারী, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হাতে ব্যক্তি উদ্যোগে লিফলেট তুলে দেন।

লিফলেট বিতরণকালে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, নলতা ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমান পাড়, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু আহমেদ জাকির ও আবু হাসান, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী, সাধারণ সম্পাদক মিলন সরকার, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব হোসেন প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির ডাবলু, মৌতলা ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল আজিজ, তারালী ইউনিয়ন বিএনপির সভাপতি আরশাদ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পাড়, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাত খান, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দীন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সেলিম আহম্মেদ, শ্রমিক দলের সভাপতি মো. সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, যুগ্ম আহ্বায়ক আল মামুন ও অলিদ হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে লিফলেট বিতরণ ঘিরে কালিগঞ্জ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

আরও খবর