বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

একশ’তে একশ করে ইতিহাসে মুশফিক

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 20-11-2025 12:30:37 pm

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের ক্রিকেট তারকা মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার কীর্তি গড়ার এই ম্যাচে শতক হাঁকিয়ে অনন্য রেকর্ড গড়েছেন ৩৭ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। আর এই সেঞ্চুরির মধ্য দিয়ে বিশ্বের ১২তম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করার এমন মাইলফলক স্পর্শ করেন তিনি।


শততম টেস্টের দিন মাঠে ছিল ভিন্ন এক উত্তেজনা। মিরপুরের হোম অব ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল বুধবার ম্যাচ শুরু হওয়ার আগ থেকেই যেন অনুভূত হচ্ছিল এই দিনের বিশেষত্ব।


দেশের ক্রিকেটপ্রেমীরা প্রতিটি মুহূর্তে অপেক্ষা করছিলেন মুশফিকের জন্য। প্রথম দিনের খেলা শেষে মুশফিক অপরাজিত থাকেন ৯৯ রানে। মাত্র এক রান দূরে থাকায় রাতভর উদ্বেগ আর উৎকণ্ঠায় রাখেন দেশের ক্রিকেটপ্রেমীদের।


শেষ পর্যন্ত মুশফিক কী সেঞ্চুরির দেখা পাবেন এমন উদ্বেগের মধ্যে লিটন দাসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় দিন ব্যাট হাতে মাঠে নামেন তিনি। দ্বিতীয় দিনের প্রথম ওভার খেললেও লক্ষ্যে পৌঁছতে পারেননি তিনি। পরে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এক রান করে সেঞ্চুরির পূরণ করে ইতিহাসের পাতায় নাম লেখান দেশের এই ক্রিকেট তারকা। এই সেঞ্চুরি কেবল নিজের জন্য নয়, দেশের ক্রিকেটপ্রেমীদের জন্যও ছিল এক আনন্দঘন মুহূর্ত।


সেঞ্চুরির পর মুশফিকের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসের সঙ্গী হয়েছেন স্টেডিয়ামে আসা অনেক ক্রিকেটপ্রেমীও। তারাও প্রিয় ক্রিকেটারের সঙ্গে আনন্দে ভাসেন।


শততম টেস্ট উপলক্ষ্যে বুধবার মিরপুরে আয়োজন করা হয় বিশেষ আনুষ্ঠানিকতা। মুশফিককে দেওয়া হয় বিশেষ টেস্ট ক্যাপ এবং ক্রেস্ট। তার প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং দেশের এক নম্বর টেস্ট ক্যাপধারী আকরাম খান উপস্থিত থেকে সম্মাননা দেন। পরে তাকে বিশেষ ক্রেস্ট উপহার দেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।


প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও শততম টেস্টের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে তুলে দেন বিশেষ টেস্ট জার্সি। সব মিলিয়ে পুরো দিনের আয়োজনটি মুশফিকের ছিল সবচেয়ে বিশেষ।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২২ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৫ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে