ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন ক্ষেতলালে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ শ্রীমঙ্গলে 'চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কনটেন্ট নির্মাতাদের হাতে ক্রেস্ট, সনদ ও পরিবেশবান্ধব গাছ উপহার দিনাজপুরে ৪ হাজার অসহায় পরিবার পেল জিআর চাল ও ৭শ জনকে নগদ অর্থ সহায়তা ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে জয়পুরহাটে ডিবির অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতারসহ ৪ স্মার্টফোন জব্দ লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে দেওয়ানগঞ্জে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ছাগল পাচ্ছে ৭৭০ পরিবার জলবায়ু রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন- এমপি ডা. জীবন মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ গোয়ালন্দে পূর্বপাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ আত্মরক্ষায় দক্ষ হতে নারীদের আহ্বান, জাবিপ্রবিতে প্রশিক্ষণ পরবর্তী সনদ বিতরণ ও আলোচনা সভা হাতিয়াতে নারীসহ ইউনিয়ন যুবদল সভাপতি আটক, অতঃপর সাতক্ষীরা দেবহাটায় ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বর্ষা মৌসুমের আগেই তিস্তার বামতীর রক্ষা প্রকল্পের কাজ শেষ করার দাবী এলাকাবাসীর



গত বর্ষা মৌসুমে তিস্তার ভাঙ্গনে চিলমারী ও উলিপুর উপজেলার বজরা ইউনিয়নসহ সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নের কারেন্ট বাজার এলাকায় ব্যাপক ভাঙ্গনে সহস্রাধিক পরিবার গৃহহীন হয়ে যায়। সেই সাথে নদীগর্ভে বিলীন হয় কারেন্ট বাজারটি। সে সময় পানি উন্নয়ন বোর্ড, কুড়িগ্রাম জরুরী ভিত্তিতে ভাঙ্গন প্রতিরোধে কুড়িগ্রাম বন্যা নিয়ন্ত্রণ ও নিস্কাশন প্রকল্পের আওতায় ৫ কোটি ৭৫ লাখ ৬৩ হাজার টাকায় ২শ ৫০ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন ৭৫ হাজার জিও ব্যাগ ডাম্পিং, ৭৫ কেজি ধারণ ক্ষমতা ৮১ হাজার ৭শ ৪৬টি স্যান্ড-সিমেন্ট গানি ব্যাগ প্লেসিং সহ ১ হাজার মিটার অংশে প্রাথমিক তীর প্রতিরক্ষার জন্য টেন্ডার আহ্বান করা হলে মোঃ হাসিবুল হাসান নামে এক ঠিকাদার কাজটি পান। পরবর্তীতে সামান্য কিছু বস্তা ডাম্পিং করা হলেও তিস্তার প্রবল স্রোত ও বন্যার কারণে কাজটি বন্ধ রাখা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি কাজটি সমাপ্তির কথা থাকলেও এলাকাবাসী এই সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে কি না তা নিয়ে মিশ্র প্রতিক্রয়া ব্যক্ত করেছেন। এলাকাবাসীর দাবী বর্ষা মৌসুমের আগেই কাজটি সম্পন্ন করা হোক।

ঐ এলাকার নুরজামাল হোসেন, কছিমন বেগম জানান, গত বছর তিস্তার ভাঙ্গনে বাড়ি-ঘর হারিয়ে তিস্তার বাম তীরে আশ্রয় নিয়েছি। সেটিও এখন ভাঙ্গনের মুখে। আগামী বর্ষা মৌসুমের পূর্বেই নদীর তীর রক্ষা করা না হলে আবারও ভাঙ্গনে বাড়ি-ঘর, আবাদি জমিসহ সবকিছু হারিয়ে আমরা নিঃস্ব হয়ে যাবো। 

ঠিকাদারের প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক জানান, কিছু স্বার্থন্নেসী মহল কাজের অগ্রগতি ব্যহত করতে কাদা মিশ্রিত বালু দিয়ে জিও ব্যাগ ভরাট করছে মর্মে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করেছে। তা না হলে এ কাজ এতদিনে আরো দৃশ্যমান হতো। 

পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, রংপুর মোঃ মাহবুবর রহমান এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিনে পরিচালিত ট্যাক্সফোর্সের প্রতিনিধি দল গতকাল পরিদর্শন করে কাজের গুনগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি সিডিউল অনুযায়ী কাজ শেষের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৩ইং এর মধ্যেই কাজ শেষ করার নির্দেশ দেন। এসময় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর





6a47c450c9191-030726081648.webp
ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে

১২ ঘন্টা ১১ মিনিট আগে